images

রাজধানী

মোহাম্মদপুরে অভিযানে হামলার শিকার পুলিশ, ছিনতাইকারী গুলিবিদ্ধ

সোমবার, ১১ মে ২০২৬ , ০৪:০৯ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে অভিযানে গিয়ে ছিনতাইকারীদের হামলায় পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে আহত হয়েছেন শীর্ষ ছিনতাইকারী পলাশ। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

সোমবার (১১ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এডিসি (প্রশাসন) মীর আসাদুজ্জামান।

ডিএমপির এডিসি জানান, সোমবার (১১ মে) ভোরে মোহাম্মদপুরে টাউন হল এলাকায় দলবল নিয়ে সংঘবদ্ধ হয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন শীর্ষ ছিনতাইকারী পলাশ। এ সময় অভিযান চালায় পুলিশ। পুলিশের অবস্থান টের পেয়ে আক্রমণ চালান ছিনতাইকারীরা। এতে আহত হন এক পুলিশ সদস্য। আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে পলাশ আহত হন। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
 

আরও পড়ুন
Web-Image13

ঢাকায় পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প 


তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন। এ সময় তাদের কাছে থাকা চাইনিজ কুড়াল, চাপাতি, চাকু এবং একটি খেলনা রিভলভার ও ছিনতাই হওয়া মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
 
সন্ত্রাসী পলাশের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

আরটিভি/এমএম