মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০৮:০১ এএম
প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
মঙ্গলবার (১২ মে) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
অর্থমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ফান্ড ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
ডিএনসিসির কর্মসূচি
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বর্জ্য পৃথকীকরণ (ওয়েস্ট সেগ্রিগেশন) কার্যক্রম উদ্বোধন উপলক্ষে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
-বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গুলশান সোসাইটি জামে মসজিদে বর্জ্য পৃথকীকরণ বিন ও পলিব্যাগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
-বেলা পৌনে ১২টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত বারিধারার ডি’ মাজেনত গির্জা ও সেন্ট ইউজিনস স্কুলে বর্জ্য পৃথকীকরণ বিন ও পলিব্যাগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
-বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত পল্লবীর এমডিসি মডেল স্কুলে এবং বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মিরপুর কলেজের পেছনে কেন্দ্রীয় মন্দিরে বর্জ্য পৃথকীকরণ বিন ও পলিব্যাগ বিতরণ করা হবে।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা
বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
পুলিশ সপ্তাহ ২০২৬
দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ মেট্রোপলিটন পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইজিপি মো. আলী হোসেন ফকির।
বিসিআইর কর্মসূচি
বিকেল ৫টায় বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরীর (পারভেজ) নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করবেন।
আরটিভি/আইএম