images

রাজধানী

মোহাম্মদপুরে ছিনতাইয়ের নতুন আতঙ্ক ‘ধাক্কা পার্টি’, লুট করা হচ্ছে সর্বস্ব

শুক্রবার, ১৫ মে ২০২৬ , ০৮:৫৩ এএম

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের নতুন আতঙ্ক ‘ধাক্কা পার্টি’। চক্রের কোনো সদস্য পথচারী কিংবা অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে জড়ান বাকবিতণ্ডায়। এরপর অন্য সদস্যরা অস্ত্রের মুখে সর্বস্ব লুট করে পালায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত সোমবার (১১ মে) বিকেল ৫টা ৩৬ মিনিটে মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিংয়ের এক নম্বর গেটের প্রধান সড়কে শিকারের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল ৪ যুবক। মিনিটখানেক পর অটোরিকশার গায়ে ধাক্কা খায় তাদের একজন। ওই রিকশায় ছিলেন এক তরুণ। ধাক্কা থেকে বাকবিতণ্ডা। আরেক যুবক এসে রিকশা সাইড করতে বাধ্য করে। এরপর মিশনে যুক্ত হয় আরও দুজন।

আরও পড়ুন
rj

ঢাকায় যুবককে প্রকাশ্যে গুলি করে পালাল দুর্বৃত্তরা

রিকশায় উঠে বসে এক চাপাতির মুখে ওই তরুণের সঙ্গে থাকা দামি ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে একে একে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
 
জানা গেছে, চাঁন মিয়া হাউজিংয়ের চার রাস্তার ওই মোড়ে এমন ধাক্কা বাহিনীর খপ্পরে সর্বস্বান্ত হারাতে হচ্ছে পথচারীদের। এমন অভিনব ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী।
 
সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারী চক্রকে ধাক্কা পার্টি বলছে পুলিশ। শিগগিরই চক্রের সদস্যরা আইনের আওতায় আনতে চান তারা।
 
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড মো. ফজলুল করিম বলেন, মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে সড়কে টহল জোরদারের দাবি এলাকাবাসীর।

আরটিভি/এমএম