images

রাজধানী

রাজধানীর বাড্ডায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

শনিবার, ১৬ মে ২০২৬ , ০৮:০০ পিএম

ঢাকার মধ্য বাড্ডা এলাকায় এসি লাগানোর সময় ছয়তলা বাড়ির ছাদ থেকে পড়ে ফাহিম (২০) নামের এক যুবক মারা গেছেন।

শনিবার (১৬ মে) দুপুর ১টায় মধ্য বড্ডার বউবাজার এলাকায় ঘটনাটি ঘটে। পরে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ফাহিমের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার ধীতপুর গ্রামে। বর্তমানে বাড্ডা আদর্শনগর এলাকায় একটি মেসে থাকতেন তিনি।

হাসপাতালে মৃতের সহকর্মী মো. রিফাত জানান, তারা বাড্ডায় ইলেক্ট্রা হাব নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। সকালে তারা কয়েকজন মিলে মধ্য বাড্ডার বউবাজার এলাকার একটি বাসায় যান এসি লাগানোর জন্য। সেখানে ৬ তলার ছাদে কাজ করার সময় নিচে পরে গুরুতর আহত হন ফাহিম।  এরপর সেখান থেকে তাকে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য বাড্ডা থানায় জানানো হয়েছে।

আরটিভি/টিআর