images

রাজধানী

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

রোববার, ১৭ মে ২০২৬ , ০৮:১৩ এএম

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

রোববার (১৭ মে) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

প্রধানমন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরপর দুপুর দেড়টায় মন্ত্রিপরিষদ বিভাগে সাংবাদিক ও সম্পাদকমণ্ডলীর সঙ্গে আলোচনা করবেন তিনি। এছাড়া বিকেল ৪টায় অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান।

আরও পড়ুন
4

চলে গেলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিনহার জানাজা
সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

আরটিভি/আইএম