images

রাজধানী

ঢাকায় বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

রোববার, ১৭ মে ২০২৬ , ০৪:৩৯ পিএম

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, চার রাউন্ড কার্তুজ ও ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)সহ মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৬ মে) রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উপপরিদর্শক (এসআই) সামছুদ্দোহার নেতৃত্বে এসআই মামুন মিয়া ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জান্নাতুল বাকীসহ পুলিশের একটি দল এই বিশেষ অভিযান চালান।

এ সময় উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন
22

মোটরসাইকেলে নতুন করের প্রস্তাব, এনবিআরের সামনে বাইকারদের বিক্ষোভ

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, অভিযানের এক পর্যায়ে সাইফুলকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে বিদেশি পিস্তল, চার রাউন্ড কার্তুজ ও ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার সাইফুলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং তার সঙ্গে কোনো অপরাধচক্রের সম্পৃক্ততা রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরটিভি/এমএম