images

রাজধানী

ঈদযাত্রা নির্বিঘ্নে রাজধানীর তিন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়ন

শুক্রবার, ২২ মে ২০২৬ , ০৫:৩২ পিএম

আসন্ন ঈদুল আজহায় যানজট নিয়ন্ত্রণ ও ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা, মেয়র হানিফ ফ্লাইওভার টোল প্লাজা এবং পদ্মা সেতু টোল প্লাজায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২২ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে যানজট নিয়ন্ত্রণ ও জনসাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা, মেয়র হানিফ ফ্লাইওভার টোল প্লাজা এবং পদ্মা সেতু টোল প্লাজায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন
Lcopy

গাবতলীতে ঘরমুখো মানুষের চাপ

তিনি বলেন, যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় ঈদের ৭ দিন আগে থেকে শুরু করে ঈদের তিন দিন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

আরটিভি/এসকেডি