শনিবার, ২৩ মে ২০২৬ , ০৭:৪৪ এএম
প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
শনিবার (২৩ মে) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
প্রধানমন্ত্রীর কর্মসূচি
-সকাল ৯টায় সড়কপথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সড়ক পরিবহনমন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ৯টায় কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। ঈদযাত্রার সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
বাণিজ্যমন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টারে ‘কর্মসংস্থানে টেকসই উত্তরণ: টেক্সটাইল শিক্ষার্থীদের প্রস্তুতি ও পথচলা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ডিএসসিসি প্রশাসকের কর্মসূচি
-সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিচতলার হলে জাতীয় কবি নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে জিয়া শিশু কিশোর মেলার উদ্যোগে আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
-বেলা ১১টায় সিরডাপ মিলনায়তনে ‘ঢাকায় বৃষ্টি ভোগায় কেন?’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
-বিকেল সাড়ে ৪টায় আজিমপুর গৌরে শহীদ মাজার এলাকায় লালবাগ চান তারা মসজিদের জানাজা ঘরের উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।
পানি সম্পদমন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘জাতীয় নদী দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় গাবতলী পশুর হাট পরিদর্শন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে এ পরিদর্শনের আয়োজন করা হয়েছে।
আরটিভি/আইএম