সোমবার, ২৫ মে ২০২৬ , ১০:৫৩ এএম
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) ও প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম আনুষ্ঠানিকভাবে এই ছাড় কার্যক্রম উদ্বোধন করবেন।
ডিএমটিসিএল জানায়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীসেবাকে আরও সহজ ও জনকল্যাণমূলক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সি সিনিয়র সিটিজেনরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন।
একইভাবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সুবর্ণ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীরাও এই সুবিধা নিতে পারবেন।
এই উদ্যোগকে মেট্রোরেল ব্যবহারকারীদের জন্য একটি স্বস্তিদায়ক ও জনবান্ধব সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
আরটিভি/জেএমএ