রোববার, ৩১ মে ২০২৬ , ১১:১৪ এএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ঈদের তৃতীয় দিনেও কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম অব্যাহত রেখেছে। তিন দিনে ২৮ হাজার টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করেছে ডিএসসিসি।
শনিবার (৩০ মে) দুপুরে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমানের পাঠানো কোরবানির বর্জ্য সংগ্রহের হালনাগাদ থেকে এ তথ্য জানা যায়।
ঈদের দিন বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে ডিএসসিসি।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, শনিবার দুপুর ১২টা পর্যন্ত মোট ২৮ হাজার ৪২৮ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।
এর মধ্যে ঈদের তৃতীয় দিন অর্থাৎ আজ শনিবার ৪ হাজার ৬৩৭ টন বর্জ্য মাতুয়াইল ল্যাডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয়।
এর আগে ঈদের দিন ২৮ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়।
এরপর ঈদের পরের দিন শুক্রবার (২৯ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য চূড়ান্ত ডাম্পিং করা হয় মাতুয়াইল ল্যাডফিল্ডে।
সবমিলিয়ে এখন পর্যন্ত মোট ২৮ হাজার ৪২৮ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।
আরটিভি/টিআর