images

রাজধানী

হাসপাতা‌লে শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেপ্তার

রোববার, ৩১ মে ২০২৬ , ০৬:১৫ পিএম

রাজধানীর ডেমরায় একটি বেসরকারি হাসপাতালে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের ওয়ার্ড বয় নুর নবীকে (২০) গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

শুক্রবার (২৯ মে) বিকেলে ডেমরার সারুলিয়া এলাকায় শামসুল হক জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

এদিকে, এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। পরে জনতা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ডেমরা থানায় মামলা করেছেন।

আরও পড়ুন
11

আদ-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা, আহত কয়েকজন

পুলিশ জানায়, অভিযুক্ত নুর নবী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সিন্নিরচর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শামসুল হক জেনারেল হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের ভেতরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে- এমন অভিযোগ ওঠার পর ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। পরে তারা অভিযুক্ত নুর নবীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করেন।

রোববার (৩১ মে) ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, আড়াই বছরের কোমলমতি শিশুকে ধর্ষণের চেষ্টা করার মতো জঘন্য অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, ভুক্তভোগী শিশুর বাবার করা মামলায় গ্রেপ্তার নুর নবীকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চল‌ছে।

আরটিভি/এমএম