সোমবার, ০১ জুন ২০২৬ , ০৮:২৩ পিএম
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ অভিযানে নেমেছে র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কে-৯ ডগ স্কোয়াডও রয়েছে।
সোমবার (১ জুন) বিকেলে এ অভিযান শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
তিনি জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেনেভা ক্যাম্পে র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে একটি অভিযান শুরু হয়েছে। আমাদের অভিযান চলমান।
অভিযানে র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।
আরটিভি/ এসকেডি