images

রাজধানী

ঢাকায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ০২:০৭ পিএম

ঢাকার কালাচাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক নেতাকে করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত নেতার নাম রাজিব হাসান (৩৫)। তিনি গুলশান থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

ওসি দাউদ হোসেন বলেন, গতরাতে গুলশান থানার কালাচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে রাজিব হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চব্বিশের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে গুলশান থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর রাজিব হাসানকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/টিআর