images

রাজধানী

রাজধানীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎবাবা গ্রেপ্তার

শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০৫:১৪ এএম

রাজধানীর ভাষানটেকে কিশোরী মেয়েকে (১৩) ধর্ষণের অভিযোগে তার সৎবাবা মো. মাজহারুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) ভাষানটেকের এক বস্তিতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
mp

মোহাম্মদপুরের কুখ্যাত ছিনতাইকারী আকাশ ২ সহযোগীসহ গ্রেপ্তার

ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল করিম সরকার গণমাধ্যমকে বলেন, মাজহারুল এ ঘটনার দায় স্বীকার করেছেন। তাকে এ সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

পুলিশ জানায়, ভুক্তভোগীর মা পেশায় একজন গৃহকর্মী এবং মাজহারুল তার দ্বিতীয় স্বামী। তিন বছর ধরে তিনি ওই বস্তির একটি ঘরে ভাড়া থাকছেন। তার প্রথম সংসারের সন্তান ভুক্তভোগী কিশোরী। অন্যদিকে মাজহারুলের সঙ্গে তার দ্বিতীয় সংসারে ৮ মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। বৃহস্পতিবার সকালে কাজে যাওয়ার সময় তিনি মেয়ের কাছে ছোট ছেলেকে রেখে যান। দুপুর ১২টার দিকে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন মাজহারুল তার মেয়েকে ধর্ষণ করার সময় এলাকাবাসীর কাছে ধরা পড়েছেন। পরে খবর পেয়ে পুলিশ মাজহারুলকে গ্রেপ্তার করে।

আরটিভি/এমএইচজে