images

রাজধানী

ঢাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০৯:৫০ পিএম

রাজধানীর শ্যামপুরে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৫ জুন) বিকেল সোয়া ৫টার দিকে জুরাইন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার সময় তার পরনে ছিল কালো রঙের পাঞ্জাবি ও চেক লুঙ্গি।

হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. আবু জাফর জানান, বিকেলে জুরাইন রেলক্রসিং এলাকায় ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা কমলাপুরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আদ্‌-দ্বীন হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image

রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে (জিআরপি) অবগত করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরটিভি/এমএ