images

রাজধানী

ঢাকার ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

বুধবার, ১০ জুন ২০২৬ , ০৬:১১ পিএম

রাজধানী ঢাকার ধানমন্ডিতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট। 

বুধবার (১০ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় এ আগুন লাগে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন। 

আরও পড়ুন
gazipur

ইউটার্ন নিতে গিয়ে উল্টে গেল বিশ্ববিদ্যালয় বাস, আহত ৩০ শিক্ষার্থী

তিনি জানান, সাত মসজিদ রোডের পাঁচ তলা ভবনের ছাদের একটি রুমে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। ভবনে ইলেকট্রনিকস পণ্য ও বিভিন্ন ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। 

আরটিভি/এসএইচএম