শুক্রবার, ১২ জুন ২০২৬ , ০৬:৩৫ এএম
রাজধানীর শেরেবাংলা নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) রাত ১টার দিকে জিয়া উদ্যানের গ্লাস ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ছিনতাই করে অটোরিকশাযোগে পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন ছিনতাইকারীকে ধাওয়া করে টহল পুলিশ। এ সময় মোটরসাইকেলে থাকা দুই পুলিশ সদস্যের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তারা।
দুই জনেরই বাম কাঁধে ছুরিকাঘাতের আঘাত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ।
আরটিভি/এসএস