রোববার, ১৪ জুন ২০২৬ , ০৮:২১ এএম
প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
রোববার (১৪ জুন) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর কর্মসূচি
বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনানীর হোটেল সারিনায় ‘ভেটেরিনারি অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ গাইডলাইন (ভিএজি) বাস্তবায়ন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
ডিএসসিসির মাদকবিরোধী সমাবেশ
বিকেল ৫টায় শান্তিনগর বাজারের সামনে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়ে সংবাদ সম্মেলন
বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে পর্যালোচনা ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সংবাদ সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য বাজেটে ঘোষিত বিভিন্ন পদক্ষেপ, খাতসংশ্লিষ্ট সুপারিশ, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে সংগঠনটির পর্যবেক্ষণ তুলে ধরা হবে।
আইএসপিএবির সংবাদ সম্মেলন
দুপুর ১২টায় বনানীতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদ, দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ঘটনার বিস্তারিত, ক্ষয়ক্ষতির চিত্র এবং আইএসপি খাতের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ তুলে ধরা হবে।
আরটিভি/আইএম