মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০৮:১৪ এএম
প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
মঙ্গলবার (১৬ জুন) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর কর্মসূচি
সকাল ৯টা ১৫ মিনিটে মৎস্য ভবনে ‘জাটকা ও মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫-২৬ এর মূল্যায়ন ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভা
-সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
-সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনেও সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
ডিএসসিসির স্বাস্থ্য কার্ড বিতরণ
বেলা ১১টায় নগর ভবন অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্বাস্থ্যকর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
স্পিকারের কর্মসূচি
বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ সম্মেলন
বেলা সাড়ে ১১টায় তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রীর কর্মসূচি
দুপুর ১টায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
পরিকল্পনা প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলন
দুপুর ২টায় শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা-পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে একনেক সভার সিদ্ধান্ত ও অনুমোদিত প্রকল্প সম্পর্কে কথা বলবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি।
চাঁদ দেখা কমিটির সভা
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা
দুপুর আড়াইটায় মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশ নেবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কর্মশালা
বিকেল ৩টায় আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
আরটিভি/আইএম