images

রাজধানী

রাজধানীতে ছিনতাইকারীর হামলায় ওসি-এসআই আহত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০৫:৪২ পিএম

রাজধানীর আদাবরে ছিনতাইকারীর চাপাতির আঘাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের পাল্টা গুলিতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। আটক করা হয়েছে চার জনকে। 

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এ হামলা ও গুলির ঘটনা হয়। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

আরও পড়ুন
image-271697-1714718204

যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৬

জানা যায়, প্রথমে আদাবর এলাকার এক দোকানে ঢুকে চাপাতি ঠেকিয়ে ছিনতাই করা হয়। তাদের ধরতে ছিনতাইকারীর আস্তানায় পুলিশ অভিযান চালায়। তখন ছিনতাইকারীর চাপাতির আঘাতে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ আহত হন। পুলিশের পাল্টা গুলিতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। 

এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

আরটিভি/এসএস