images

রাজধানী

ঢাকার শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি মোশারফ অস্ত্রসহ গ্রেপ্তার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ১১:৩৬ পিএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী মোশারফ হোসেন ওরফে পিচ্চি মোশারফ (৩৮) বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন।

সোমবার (২২ জুন) রাতে রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব-৩ এর ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে রামপুরার উত্তর মৌলভীরটেকের একটি বাসার দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। অভিযানে মোশারফ হোসেন ওরফে পিচ্চি মোশারফ গ্রেপ্তার হন। এসময় তার কাছ থেকে ১ হাজার ৫৯০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৫ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুন
34t

ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন


 
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বাড্ডা এলাকায় আরেকটি অভিযান চালায় র‌্যাব। অভিযানে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রিভলবারটির গায়ে ইংরেজিতে ‘মেড ইন ইংল্যান্ড’ লেখা রয়েছে।
 
গ্রেপ্তার মোশারফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানায় র‍্যাব।

আরটিভি/এমএম