শনিবার, ২৭ জুন ২০২৬ , ০৭:৫৬ এএম
প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
শনিবার (২৭ জুন) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
সমাজকল্যাণমন্ত্রীর কর্মসূচি
সকাল ৯টা ১৫ মিনিটে কিডনি ফাউন্ডেশন বাংলাদেশে ‘লাইভ অ্যান্ড ডিসিজড ডোনার কিডনি ট্রান্সপ্লান্টেশন’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন
সকাল সাড়ে ৯টায় হাতিরঝিল এলাকায় পরিচালিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
পরিকল্পনা প্রতিমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় তেজগাঁওয়ের এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘বাজেটের সুফল পেতে বাস্তবায়ন দক্ষতা’ বিষয়ক ছায়া সংসদ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
ডিসিসিআইর কর্মসূচি
বেলা ১১টায় মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) অডিটোরিয়ামে ‘বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। যৌথভাবে আয়োজন করেছে ডিসিসিআই ও বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)।
বিএমইউর সংবাদ সম্মেলন
দুপুর ১২টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ ডা. মিল্টন হলে ২০২৬-২৭ অর্থবছরের স্বাস্থ্যসেবা, মেডিক্যাল শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও চিকিৎসাসেবা খাতের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
বাণিজ্যমন্ত্রীর কর্মসূচি
বিকেল ৪টায় উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে ‘ইন্ডাস্ট্রি প্লেসমেন্ট, রিক্রুটমেন্ট অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ইসলামী আন্দোলনের বিশেষ শুরা অধিবেশন
বিকেল ৪টায় রাজধানীর বিজয়নগরের ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে নির্বাচন-পরবর্তী পর্যালোচনা, দল পুনর্গঠন ও সংস্কার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিশে শুরার বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে।
আরটিভি/আইএম