images

রাজধানী

রাজধানীর মোতালিব প্লাজা থেকে ৪০ লাখ জাল টাকা উদ্ধার

রোববার, ২৮ জুন ২০২৬ , ০১:৩৭ পিএম

রাজধানীর শাহবাগ এলাকার মোতালিব প্লাজা থেকে ৪০ লক্ষ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। 

শনিবার (২৭ জুন) রাত ৭ টাকা ১০ ঘটিকায় শাহবাগ থানাধীন মোতালিব প্লাজায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ১। নাফিজ আহম্মেদ (২৬) ২। মো. রহমত উল্লাহ (২৬) ৩। ইয়াকুব আলী চৌধুরী (৩৯) ও ৪। রুবেল (৪২)। 

আরও পড়ুন
16

সংসদে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব 

শাহবাগ থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে শাহবাগ থানাধীন মোতালিব প্লাজা ৫ তলায় একটি দোকানে কতিপয় ব্যক্তিরা বিপুল পরিমাণ জাল টাকাসহ অবস্থান করছে। 

এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৪০ লক্ষ জাল টাকা উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ‘গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সাথে জড়িত মর্মে স্বীকার করেছে।’ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এসআর