images

রাজধানী

দুই ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে প্রাণ গেল একজনের

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ০১:২০ পিএম

রাজধানীতে দুই ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ৮টার দিকে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত গোলাম মোস্তফা (৫২) মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল গ্রামের মো. শুরু হাওলাদারের ছেলে ও পেশায় একজন রিকশাচালক ছিলেন। 

আরও পড়ুন
Web-Image13

ঢাকার জলাবদ্ধতা নিরসনে সরকারের নানামুখী উদ্যোগ

নিহতের ছেলে মো. ইউসুফ বলেন, সকালে গেন্ডারিয়া ঘুণ্টিঘর এলাকা দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিকশা আমার বাবার রিকশার পেছনে ধাক্কা দেয়। এতে বাবা গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যান। পরে আমরা খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরটিভি/আইএম