images

রাজধানী

পলিথিন কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১২:২৯ পিএম

রাজধানীর চকবাজারের কামালবাগ এলাকায় পলিথিন কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. সাইফুলের (৩২) বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা এলাকায়। তার বাবার নাম সুলতান হাওলাদার। বর্তমানে তিনি চকবাজারের কামাল বাগ এলাকার একটি পলিথিন কারখানায় থাকতেন। 

আরও পড়ুন
Web-Image8

ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩ 

খোকন নামে একজন সাইফুলকে হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, সাইফুল পলিথিন কারখানার শ্রমিকের কাজ করতেন। গত রাতে কারখানায় মেশিনে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরটিভি/আইএম