images

রাজধানী

কাজ করার সময় হঠাৎ মেশিনে ঢুকে যায় হাত, অতঃপর... 

সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ১১:০৯ এএম

নারায়ণগঞ্জে কারখানায় কাজ করার সময় মেশিনে হাত থেঁতলে গিয়ে জাহাঙ্গীর আলম (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ফতুল্লার সিটি বোর্ড মিল নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহাঙ্গীর আলম পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছ্যাপড়াঝাড় গ্রামের মোহাম্মদ সুনীলের ছেলে। তিনি ফতুল্লা এলাকায় একটি ভাড়া বাসায় সপরিবারে বসবাস করতেন।

নিহতের মামা আব্দুর রহিম জানান, জাহাঙ্গীর সাত বছর ধরে কারখানায় পুরোনো কাগজ প্রক্রিয়াজাতকরণের কাজ করে আসছিলেন। রাত ১২টার দিকে কাজ করার সময় অসতর্কতাবশত হঠাৎ তার ডান হাত মেশিনের ভেতর ঢুকে যায়। এতে হাতটি সম্পূর্ণ থেঁতলে যায় এবং মাথার ডান পাশে গুরুতর আঘাত লাগে।

আরও পড়ুন
Web-Image9

পারিবারিক কলহে নিজেকে শেষ করে দিলেন তানহা

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই কারখানার সহকর্মী ও তিনি জাহাঙ্গীরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আরটিভি/আইএম