images

রাজধানী

সৈয়দ জুনায়েদ কে দোজা মারা গেছেন, বৃহস্পতিবার জানাজা

বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ১১:৫০ পিএম

প্রয়াত সৈয়দ মোহাম্মদ আনোয়ার-উদ-দোজা ও সেলিনা দোজার ছেলে সৈয়দ জুনায়েদ কে. দোজা মারা গেছেন।

মঙ্গলবার ( ৭ জুলাই) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, মা, এক বোন, তিন ছেলে এবং এক নাতি রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৯ জুলাই) জোহরের নামাজের পর দুপুর ১টা ১৫ মিনিটে মিরপুরের বাইতুর রহিম জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

একই দিন আসরের নামাজের পর বিকেল ৫টা ১৫ মিনিটে গুলশান সোসাইটি মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।

আরটিভি/টিআর