সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০৩:১৯ এএম
রাজধানীর মোহাম্মদপুর এলাকার কুখ্যাত কিশোর গ্যাং ‘কবজি কাটা’ গ্রুপের সক্রিয় সদস্য শহিদুল ইসলাম আপনকে (২৮) দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
রোববার (১২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে রাজধানীর শেখেরটেক এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ‘কবজি কাটা’ গ্রুপের সক্রিয় সদস্য আপনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে একটি চাপাতি ও একটি সুইচ-গিয়ার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার আপনের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় আগের একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/এমএইচজে