images

রাজধানী

বাসার সামনে খেলছিল দুই বোন, দ্রুতগতির অটোতে নিভল একজনের প্রাণ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৯:১৭ এএম

নারায়ণগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আদিবা আক্তার (৫) কিশোরগঞ্জের নিকলী থানার গৌরীপুর গ্রামের মো. মোকলেস হোসেনের মেয়ে। বর্তমানে সে ফতুল্লার আলীগঞ্জে পরিবারের সঙ্গে থাকতো। তার বাবা পেশায় একজন ট্রাকচালক।

নিহত শিশুর চাচা মো. জুম্মন জানান, সোমবার বিকেলে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় বাসার সামনে বড় বোন ফাতিমা আক্তারের সঙ্গে খেলছিল আদিবা। খেলার একপর্যায়ে আদিবা হঠাৎ দৌড়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা সজোরে ধাক্কা দেয়। এতে আদিবা গুরুতর আহত হয়। 

আরও পড়ুন
Web-Image4

চাকরির ইন্টারভিউ দেওয়া হলো না রাকিবের, পথেই নিভল প্রাণ

পরে তাকে উদ্ধার করে প্রথমে ফতুল্লার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরটিভি/আইএম