images

রাজধানী

ঢামেকের জরুরি বিভাগের পাশে পড়ে ছিল অজ্ঞাত মরদেহ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৯:৩১ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image10

বাসা ভাড়া নিয়ে বিরোধে ‘মারধর’, প্রাণ গেল ব্যবসায়ীর

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের গেটের পাশের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছনে ওই নারীকে তিনি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ক্যাম্পে খবর দিলে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ওই নারীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরটিভি/আইএম