images

রাজধানী

ঢাকায় ইয়াবাসহ মাদক কারবারি ধরা

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ১০:৫৪ এএম

রাজধানীতে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তুরাগের ভাটুলিয়ার তুরাগ নদীর পাড়ের ট্রাকস্ট্যান্ডের একটি টিনশেড ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. মামুনের (৩০) বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায়। তিনি তুরাগের দেওড়া স্টাফ কোয়ার্টার এলাকায় বসবাস করেন।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬২ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য ১৬ হাজার ৬০০ টাকা।

আরও পড়ুন
Web-Image5

বাসার সামনে খেলছিল দুই বোন, দ্রুতগতির অটোতে নিভল একজনের প্রাণ

তিনি আরও বলেন, মামুন একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে তুরাগ থানার বিভিন্ন এলাকায় ইয়াবা কেনাবেচা করে আসছিলেন।

ওসি বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম