মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০২:০৩ পিএম
রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে র্যাব।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার (১৪ জুলাই) এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার গণমাধ্যমকে বলেন, নিয়মিত টহল ও অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে র্যাব-১০-এর সিপিসি-১ ক্যাম্পের একটি দল যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় টিভিএস, সুজুকিসহ বিভিন্ন ব্র্যান্ডের চারটি চোরাই মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/আইএম