images

রাজধানী

আবারও সায়েন্সল্যাব অবরোধ করেছে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৫:১১ পিএম

চলমান দুর্যোগ, টানা বর্ষণ ও তীব্র জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি বা উচ্চমাধ্যমিক পরীক্ষা অব্যাহত রাখায় শিক্ষার্থীদের ভোগান্তি প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ফের সায়েন্সল্যাব অবরোধ করেছেন সম্মিলিত উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। এতে সায়েন্সল্যাব মোড় সংলগ্ন সব সড়কের যানচলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৪টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ফের অবস্থান করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। যান চলাচল বন্ধ থাকায় তীব্র ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।
আরও পড়ুন
Web-Image

বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও অন্যান্য পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ নিয়েছেন। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশের অবস্থান রয়েছে। পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার কথা বললে তারা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন।

আরটিভি/ এসকেডি