বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৭:৫৩ এএম
প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কর্মসূচি
বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিএমএ ভবনে ‘এআই-চালিত স্বাস্থ্য অপারেটিং সিস্টেম’ বিষয়ক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের (এইচইইউ) উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
খেলাফত মজলিসের দোয়া মাহফিল
বিকেল সাড়ে ৫টায় বায়তুল মোকাররমের উত্তর চত্বরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ সব শহীদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করবে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।
আরটিভি/আইএম