বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০১:৪৩ পিএম
রাজধানীর বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে মো. মাহাফুজ উল্লাহ সিদ্দিকী (৪০) নামে কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে বুধবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর বনশ্রী-সংলগ্ন আফতাবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মাহাফুজ উল্লাহ সিদ্দিকী বিমানবন্দর থানার মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশে করা মামলার এজাহারনামীয় আসামি। মাহাফুজ উল্লাহ কম্বোডিয়ায় মানবপাচার চক্রের অন্যতম মূলহোতা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/এমএইচজে