images

রাজধানী

ঢাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, এরপর যা হলো

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৩:১২ পিএম

রাজধানীর হাজারীবাগ এলাকায় ভোরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলা শাখার নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টার দিকে হাজারীবাগ এলাকায় অনুষ্ঠিত এ মিছিলে অংশ নেন শতাধিক নেতাকর্মী।

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতা এবং সাবেক কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদের দিক-নির্দেশনায় মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে শতাধিক নেতাকর্মী বিভিন্ন স্লোগান দিতে দিতে সংক্ষিপ্ত সময়ের জন্য মিছিল করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অধিকাংশ অংশগ্রহণকারী দ্রুত সরে যান।

এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিলের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করেছি। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
2

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৭

পুলিশ জানায়, ঘটনাটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আরটিভি/এসএস