images

রাজধানী

বিমানবন্দরে যাত্রীর মোবাইল ছিনতাই, অতঃপর...

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৯:৫১ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ গেটে থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।

শনিবার (১৮ জুলাই) আনসার বাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাতে বিমানবন্দরের প্রবেশ গেটে দায়িত্ব পালনকালে আনসার সদস্যরা দেখতে পান, মো. শুভ (২৮) নামে এক ব্যক্তি একজন যাত্রীর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করছেন।

আরও পড়ুন
Web-Image

গাড়ির ধাক্কায় সাবেক পুলিশ সদস্য নিহত

এ সময় আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে ধাওয়া করে ঘটনাস্থলেই হাতেনাতে আটক করেন। পরে তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

পরে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/ এসকেডি