images

রাজধানী

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০২:৫৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান উৎসাহিত করতে উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট চিকিৎসক রাজধানীর শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ইকবাল হোসেন। 

উদ্যোগের অংশ হিসেবে সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২৪ নং ওয়ার্ডের নাখালপাড়ার নাবিস্কোর মোড়ে স্থানীয়দের মধ্যে বিনামূল্যে ৫’শ গাছের চারা বিতরণ করা হয়। আম, জাম, কাঁঠাল, পেয়ারাসহ বিভিন্ন ফল, ফুল এবং ওষুধি গাছ পেয়ে উচ্ছ্বাসিত হন অনেকেই। 

গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। 

তিনি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সবাইকে গাছ লাগানোর অনুরোধ জানান।

বৃক্ষরোপণে উৎসাহিত করতে অধ্যাপক ইকবাল মানুষের সুস্থতায় পরিবেশের ভূমিকা এবং গাছের গুরুত্ব তুলে ধরেন।  এসময় এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

আরটিভি/এসকে