images

রাজধানী

২০ চোরাই মোটরসাইকেলসহ চক্রের ৮ সদস্য ধরা

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ১০:৪৯ এএম

রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে ২০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের সক্রিয় আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ জুন ভাটারা থানার একটি এলাকার গেটের সামনে থেকে আল-আমিন নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভাটারা থানায় মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ।

আরও পড়ুন
Web-Image7

রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন সাগর, অতঃপর...

মামলার তদন্তে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ জুন, ২৮ জুন ও ১ জুলাই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে সোহেল (৪২), রিপন (৪৫), রাব্বি (২৮) ও সায়েদকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই ৯টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়।

Capture2

পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত অব্যাহত রেখে সোমবার (২০ জুলাই) রাজধানী ও দেশের বিভিন্ন এলাকায় আরও অভিযান চালানো হয়। এ সময় মারুফ (৩০), আশিক (২২), সোহেল (৩৬) ও জামালকে (৫২) গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে আরও ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে ভাটারাসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

আরটিভি/আইএম