images

রাজধানী

কারওয়ান বাজারে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তের

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ১১:৫২ পিএম

ঢাকার কারওয়ান বাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ জন ছিনতাইকারীকে গ্রেপ্তের করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। 

মঙ্গলবার (২১ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তের করা হয়।

বুধবার (২২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আরও পড়ুন
dkt

বাসা দেখার কথা বলে ফ্ল্যাটে প্রবেশ, জিম্মি করে ডাকাতি

গ্রেপ্তেরকৃতরা হলো রায়হান (২০), মো. নূর আলম (২৫), মো. হৃদয় (২৬), মো. মেহেদী হাসান (৩৮) ও মো. জুয়েল (৩০)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিটিটিসি’র ট্রান্সন্যাশনাল বিভাগের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কারওয়ান বাজার এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। 
এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদেরকে হাতেনাতে গ্রেপ্তের করা হয়। 

গ্রেপ্তেরকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরটিভি/টিআর