বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৫:০৯ পিএম
শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলার আসামি রনি ওরফে ভাঙারি রনিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিবি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রেজাউল করিম তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) রাত ১২টার দিকে রনিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি রমনা জোনাল টিম মঙ্গলবার মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি অস্ত্রসহ রনি ওরফে ভাঙ্গারি রনিকে গ্রেপ্তার করে। ভাঙ্গারি রনি টিটন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
তিনি আরও জানান, তাকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে অস্ত্র উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে নতুন করে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
আরটিভি/এমএম