বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৭:০২ পিএম
রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. জীবন হোসেন, কানিজ ইয়াসমিন ইভা, মো. গোলাম হোসেন (৩০), জসীম উদ্দীন (৩০), মো. মুবাশিরা হোসেন (৩৫) ও শাফায়েত হোসেন (৩৫)।
শেরেবাংলা নগর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, বুধবার (২২ জুলাই) শেরেবাংলা নগর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।
তিনি আরও বলেন, অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএ