images

রাজধানী

মিরপুরে ৪ ছিনতাইকারীকে পুলিশের ধাওয়া, অতঃপর...

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ০৩:৫৩ এএম

ঢাকার মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ৪ ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। চক্রের সদস্যরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করতেন বলে জানায় পুলিশ।

বুধবার (৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ও রাজিব (২২), মো. মেহেদী হাসান (২৮) ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশু।

আরও পড়ুন
ncp

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার এনসিপির বহিষ্কৃত নেতা

মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র পথচারীদের গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। ঘটনার সংবাদ পাওয়া মাত্রই মিরপুর মডেল থানা পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/টিআর