images

রাজধানী

চিৎকার শুনেই ছুটে গিয়ে ছিনতাইকারীকে ধরলেন ট্রাফিক সার্জেন্ট

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ১২:৫৮ পিএম

রাজধানীতে ডিউটিরত দুই ট্রাফিক সার্জেন্টের তৎপরতায় মো. হৃদয় (২৮) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ছুরি ও একটি ট্যাব উদ্ধার করা হয়।

বুধবার (৫ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য জানান। 

এর আগে, মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে যাত্রাবাড়ী ২ নম্বর সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন
Web-Image11

ব্রিজের নিচে পড়েছিল মাথা ও দুই হাত, খোঁজ নেই বাকি অংশের 

ট্রাফিক ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে যাত্রাবাড়ী ২ নম্বর সিগন্যাল এলাকায় ট্রাফিক ওয়ারী বিভাগের দুইজন সার্জেন্ট দায়িত্বরত ছিলেন। এ সময় একজন রিকশার যাত্রী ছিনতাইকারীর কবলে পড়ে চিৎকার শুরু করলে দায়িত্বরত দুই ট্রাফিক সার্জেন্ট দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং স্থানীয় জনতার সহযোগিতায় এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন। 

এ সময় ছিনতাইকারীর কাছ থেকে একটি ছুরি ও একটি ট্যাব উদ্ধার করা হয়।

পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ছিনতাইকারীকে উদ্ধারকৃত মালামালসহ যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

আরটিভি/আইএম