বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ০১:০৮ পিএম
রাজধানীতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
বুধবার (৫ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে যাত্রাবাড়ী থানার শনির আখড়া মেইন রোডের রোমেল ভূঁইয়া টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আজিজুল শেখ ওরফে আইজুল (৪০) এবং মো. দিদার মিয়া (৩৯)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে বলেন, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানার শনির আখড়া মেইন রোডের রোমেল ভূঁইয়া টাওয়ারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় ওই দুজনের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরটিভি/আইএম