রোববার, ২৪ মে ২০২৬ , ০৮:১৯ পিএম
আধুনিক জনস্বাস্থ্য ব্যবস্থায় বিবাহিত দম্পতিদের সুরক্ষিত শারীরিক সম্পর্ক ও পরিবার পরিকল্পনায় উৎসাহিত করতে পরিচিত মুখপাত্রের গুরুত্ব অপরিসীম। বিশ্বের নামি দামি কনডম ব্র্যান্ডের সাথে, কনডমের ব্র্যান্ড এ্যাম্বাসিডর হিসেবে জনপ্রিয় ক্রীড়াবিদ, সংগীতশিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, ইনফ্লুয়েন্সাররা নিজেদের যুক্ত করছেন। যা কি না জনস্বাস্থ্য যোগাযোগ কৌশলে (Behavior Change Communication) একটি যুক্তিযুক্ত পদক্ষেপ।
বিশেষজ্ঞরা মনে করেন, পরিচিত মুখের অংশগ্রহণ সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যবিষয়ক বার্তা সহজভাবে পৌঁছে দিতে সহায়তা করে। পাশাপাশি কনডম নিয়ে সামাজিক সংকোচ ও ভুল ধারণা কমাতেও কার্যকর ভূমিকা রাখে।
পাশের দেশে রনবীর সিং, কার্তিক আরিয়ান, রাধিকা আপটেক-এর মত জনপ্রিয় অভিনয় তারকারা, বিভিন্ন সময়ে কনডম ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।
বাংলাদেশে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড Sensation Condoms এর ডিজিটাল ব্র্যান্ড এ্যাম্বাসিডর হিসেবে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সালমান মুকতাদির নিজেকে যুক্ত করেছেন। যা নেটিজেন ও মার্কেটিং বিশ্লেষকদের কাছে ব্যপক প্রশংসা কুড়িয়েছে।
বাংলাদেশে সোস্যাল মার্কেটিং কম্পানি (SMC) দীর্ঘ ৫০ বছর ধরে পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের সহযোগী হয়ে কাজ করছে। কনডম প্রচারণায় তাদের সুদক্ষ্য ও কৌশলগত পদক্ষেপ সব সময় মার্কেটিং বিশ্লেষক মহলে সমাদৃত।
মার্কেটিং বিশ্লেষকদের মতে, কনডমের ব্র্যান্ড এ্যাম্বাসেডর নিযুক্ত করার বিষয়টি সামাজিক আচরণ পরিবর্তনের একটি অংশ, যা তথ্যকে আরও সহজলভ্য ও গ্রহণযোগ্য করে তোলে।
বিশ্বব্যাপী এমন ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো সঠিক স্বাস্থ্য বার্তা পৌঁছে দেওয়া, কনডম নিয়ে ভুল ধারণা কমানো, তরুণদের মধ্যে সচেতনতা তৈরি করা, দায়িত্বশীল আচরণ উৎসাহিত করা।
সংশ্লিষ্টদের অভিমত, কনডম নিয়ে সামাজিক সংকোচ দূর করতে গণমাধ্যম, স্বাস্থ্য সংস্থা, চিকিৎসক সমাজ, ইনফ্লুয়েন্সার ও সেলিব্রিটিদের সমন্বিত উদ্যোগ ও সকলকে একযোগে এগিয়ে আসতে হবে।
আরটিভি/এমএম