images

জাতীয় / অপরাধ / আইন-বিচার / দেশজুড়ে

আত্মার শান্তি দিতে মাকে খুন করে কষ্ট হচ্ছে ইয়াসিনের

বুধবার, ০২ ডিসেম্বর ২০২০ , ০৪:৪২ পিএম

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা রেহেনা খাতুন (৪০) খুন হয়েছে। আজ বুধবার সকালে উপজলার কাওরাইদ ইউনিয়নের সোনাব (পশ্চিম পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেহেনা ওই গ্রামর আনায়ার হাসানের স্ত্রী। এ ঘটনায় পুলিশ ছেলে ইয়াসিন আরাফাতকে (১৬)  আটক করেছে।   শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন এর সত্যতা নিশ্চিত করছেন। এ ঘটনায় স্থানীয়রা ছেলে ইয়াসিন আরাফাতকে পুলিশের হাতে সোপর্দ করেছে। ইয়াসিন আরাফাত স্থানীয় বলদী ঘাট জে, এম সরকার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, অভিযুক্ত ইয়াসিন আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মানসিক ভারসাম্যহীন আরাফাত জানিয়েছে, মায়ের আত্মার শান্তির জন্য সে তার মাকে খুন করেছে। তবে এখন তার মায়ের জন্য কষ্ট হচ্ছে।

আরও পড়ুন...

`মৌয়াতকালে একটু শান্তি পাইছি’

জেবি