সোমবার, ২০ মার্চ ২০১৭ , ০৮:৪০ এএম
কক্সবাজারে মানব পাচারকারী সন্দেহে দুই রোহিঙ্গাসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে শহরের এন্ডারসন সড়কের যমুনা গেস্ট হাউজ থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা মানব পাচারের সঙ্গে সম্পৃক্ত আছে। আটককৃতদের মধ্যে উখিয়ার কুতুপালং ক্যাম্পের দুই নিবন্ধিত রোহিঙ্গা (মিয়ানমার নাগরিক) রয়েছে।
বাকি চার জন বাংলাদেশি। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আটককৃদের জিজ্ঞাসাবাদ করছে জেলা পুলিশ।
এসএস