সোমবার, ২৪ এপ্রিল ২০১৭ , ১১:১১ এএম
ফের ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো রাজশাহী ইসলামি ব্যাংক মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ও আন্তর্জাতিক মডেল রাউধার মরদেহ।
সোমবার সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. রক্তিম চৌধুরীর উপস্থিতিতে নগরীর হেতেম খাঁ কবরস্থান থেকে তার মরদেহ তোলা হয়।
এ ময়নাতদন্তের জন্য তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
লাশ উত্তোলনের সময় আরো উপস্থিত ছিলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শফি ইকবাল, মামলার তদন্তকারী কর্মকর্তা আসমাউল হোসেন।
গেলো ২৯ মার্চ দুপুরে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে রাউধার মরদেহ উদ্ধার করা হয়। তখন পুলিশ জানিয়েছিল, ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে রাউধা আত্মহত্যা করেছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই তার সহপাঠীরা রাউধার ঝুলন্ত লাশ নামিয়ে ফেলে। ৩১ মার্চ মেডিক্যাল বোর্ড গঠনের মাধ্যমে প্রথম ময়নাতদন্ত হয়।
আর/এসএস