মঙ্গলবার, ০৯ মে ২০১৭ , ০৯:৩৪ এএম
ফরিদপুর শহরের বাইপাস সড়কের আলালপুরে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। পুলিশ বলছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল ডাকাতের মধ্যে এ বন্দুকযুদ্ধ হয়।
মঙ্গলবার ভোররাতে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ডাকাতের বন্দুকযুদ্ধে খবর পেয়ে পুলিশের একটিদল সেখানে পৌঁছালে তারা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে পুলিশ আহত অবস্থায় পাভেল ও সবুজকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাভেলের বাড়ি ফরিদপুরের শোভারামপুর। সুবুজের বাড়ি গোয়ালচামট এলাকায়।
নিহতদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেএইচ